সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ; বন্ধ থাকছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক: মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা।

সোমবার দিবাগত রাত ১২টা থেকে এই কর্মবিরতি পালিত হচ্ছে। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা।

এ অবস্থায় আন্দোলনরত কর্মচারীদের কর্মবিরতি থেকে ফিরিয়ে আনতে তাদের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। কিন্তু দুই ঘণ্টা আলোচনা করেও কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক থেকে নেতারা উঠে গেছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সেখান থেকে বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান বেরিয়ে আসেন।

সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘক্ষণ রেল সচিব, মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বলে ওই বৈঠক চলাকালীনই আমি চলে এসেছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি।

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে, যাত্রীদের জিম্মি করে ট্রেন চলাচল বন্ধ রেখে আন্দোলন করার বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।’

এদিকে, রেল কর্মচারীদের আর কোনো দাবি পূরণ সম্ভব নয় বলে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি, তা যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে। এরপরও তারা আন্দোলন করছে কেন? মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি।

তিনি আরও বলেন, ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

অন্যদিকে আন্দোলনকারী কর্মচারী ও শ্রমিক নেতারা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত এই কর্মসূচিতে অনড় থাকবেন তারা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপি কে কত ভোট পাবে, জানা গেল জরিপ

নিজস্ব প্রতিবেদক: দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে।’ তাতে দেখা গেছে, বিএনপি

ড্রেনে গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল সিদ্ধিরগঞ্জ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার

নরসিংদীতে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ

জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস

শেরপুরে নিখোঁজের ১৪ ঘন্টা পর ভেসে উঠল কিশোরের মরদেহ 

মো. নাঈম ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেন (১৭) নামের