সিটি করপোরেশনের উচিত চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা: ইশরাক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা সিটি করপোরেশনের রাজধানীর ফুটপাত ও রাস্তা দখলকারী রাজনৈতিক পরিচয়দানকারী যেকোনো চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (৭ মার্চ), রাতে ফেসবুকে নিজের পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘ঢাকা সিটি করপোরেশনের উচিত অবিলম্বে সব অবৈধ ফুটপাত ও রাস্তা দখলকারীদের উচ্ছেদের কর্মসূচি প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। সে ক্ষেত্রে প্রয়োজনে টাস্কফোর্স গঠন করা এবং রাজনৈতিক পরিচয়দানকারী যেকোনো চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা।’

তিনি আরও লেখেন, ‘বিশেষ করে গুলিস্তান, মতিঝিল, সদরঘাট, ধোলাইখাল ও পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টিকারী এবং ফুটপাতে হাঁটাচলার প্রতিবন্ধকতা যারা করেছে, তাদের অবিলম্বে উচ্ছেদ করা হোক।’

পোস্টে ‘কোনো রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে কর্তৃপক্ষ নিজে দায় এড়াতে পারে না’ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল

শিয়ালকোলে আওয়ামীলীগ নেতার মারধরে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চলছে। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে

ত্রাণকেন্দ্রে গুলি: জিএইচএফ কর্মীদের বিরুদ্ধেই ফিলিস্তিনি হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ বিতরণের আড়ালে চলছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর সাবেক এক নিরাপত্তা ঠিকাদার। ব্রিটিশ