সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তিনি ধীরে ধীরে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সোমবার সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মির্জা আব্বাসের শারীরিক বিভিন্ন প্যারামিটার ইতিবাচক ধারা দেখাচ্ছে। তবে মস্তিষ্কের সমস্যার কারণে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান চিকিৎসকরা।

সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন। তিনি আস্তে আস্তে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

গত ১১ মার্চ ইফতারির সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ১৩ মার্চ তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের পর তিনি দুই দিন আইসিইউতে ছিলেন। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ১৫ মার্চ তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে আছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বিএনপি নেতার প্রশ্রয়ে ঠিকাদারি কাজ চলছে আওয়ামীলীগ নেতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই আওয়ামী নেতা মোমিন পাঠানের দুই কোটি টাকার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর

এবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪

ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে ২ দেশের সেনাদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। ভারতের দাবি, মঙ্গলবার

চৌহালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আগে প্রায় একশ

দুলাভাই পালালেন শ্যালিকাকে নিয়ে, দুলাভাইয়ের বোনকে নিয়ে পালালেন শ্যালক!

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর কমলাপুর গ্রামের কেশব কুমার (২৮) প্রায় ছয় বছর আগে বিয়ে করেন। তাঁদের সংসারে দুটি সন্তানও রয়েছে। তবে সম্প্রতি তিনি স্ত্রীর ছোট বোন কল্পনার