সিগারেট নিয়ে লিফটে উঠতে নিষেধ করায় জাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর

নিজস্ব প্রতিবেদক: আবাসিক হলের লিফটের ভিতরে সিগারেট খেতে নিষেধ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাইমুর রহমান দুর্জয় নামের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে সিনিয়র শিক্ষার্থীকে। পরে আরো মারধর করা হবে বলেও হুমকি দেন ওই ছাত্রদল নেতা।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের ৪ নম্বর লিফটের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাইমুর রহমান বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের লোকপ্রশাসন বিভাগ ও শহীদ তাজউদ্দীন আহমেদ হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে, অভিযুক্ত পারভেজ মোশাররফ বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

অভিযোগপত্রে নাইমুর রহমান দুর্জয় উল্লেখ করেন, ‘১৩ ফেব্রুয়ারি দুপুরে হলের নিচতলায় ৪ নম্বর লিফট থেকে বের হতে গেলে পারভেজ মোশাররফকে (মাইক্রোবায়োলজি, ৪৯ ব্যাচ) সিগারেট নিয়ে লিফটের ভেতরে প্রবেশ করতে দেখি। আমি এতে বাধা দিলে তিনি আমার গায়ে হাত তোলেন এবং মারধর করেন। পরবর্তীকালে আমাকে “শিবির” বলে ট্যাগ দেন এবং হলের ভেতরে মারার হুমকি দেন।’

তিনি বলেন, সে নিজেকে মাইক্রোবায়োলজি ৪৯ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়ার পর আমি আমার পরিচয় দেই। আমি ৪৮তম ব্যাচের লোকপ্রশাসনের শিক্ষার্থী। সে আমার জুনিয়র এটা জানার পরে সে আরও ক্ষিপ্র হয়ে আমাকে তুইতোকারি শুরু করে। সে চলে যাওয়ার সময় আমাকে হলে ফেলে ইচ্ছামতো মারবে বলে হুমকি দিয়ে যায়।’

এছাড়াও তিনি হলে অনিরাপদ বোধ করছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন এবং এর বিচার চান।

অভিযোগের বিষয়ে জানতে পারভেজ মোশাররফের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে শহীদ তাজউদ্দিন আহমেদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. লুৎফুল এলাহী জানান অফিস বন্ধ থাকায় তিনি অভিযোগপত্র হাতে পাননি। তবে তিনি বলেন, ‘আমাকে ফোন দিয়েছিল ঐ শিক্ষার্থী। ঘটনাটি আমি জেনেছি। আমাদের হল অফিস বন্ধ আছে। আগামীকাল খুলবে। ভুক্তভোগী যদি লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা একটা তদন্ত কমিটি করবো। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকালে সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের ভোলার বটতলায় ১ নং ওয়ার্ড সেস্বাসেবক

জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল

অনলাইন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) পুনর্বহাল করা হয়েছে। ২৪ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে

সংসদ নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। ভাষণে

এআই দিয়ে কণ্ঠ নকল: আইনি পদক্ষেপ নিচ্ছেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচারের ঘটনায়

লেকচার পাবলিকেশন কোম্পানিতে গোপনে চাকরি করছেন শিক্ষা ক্যাডারের পাঁচ শতাধিক কর্মকর্তা!

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে শিকড় গেড়েছে ৫ হাজার কোটি টাকার এক বিশাল অবৈধ গাইড বই বাণিজ্য। প্রতি বছর বছরের শুরুতে কোটি কোটি শিক্ষার্থীর

শ্বশুরবাড়ি যাচ্ছেন তারেক রহমান, রান্না হচ্ছে ৪০ হাঁড়ি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি আগমন ঘিরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে চলছে ব্যস্ত প্রস্তুতি। বুধবার (২১ জানুয়ারি) রাতে