সিগারেট খাওয়া বন্ধ না করায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বরগুনা সদরে স্বামী সিগারেট খাওয়া বন্ধ না করায় ফারিয়া নামে এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ ফারিয়া ময়মনসিংহ জেলার হারেছ মিয়ার মেয়ে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার আমতলী নামক এলাকার বাসিন্দা আব্বাস বিশ্বাসের ছেলে সালমান এবং ফারিয়া একসঙ্গে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় গত ৬ মাসে আগে তারা বিয়ে করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ফারিয়া স্বামীর সঙ্গে বরগুনায় তার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন। তবে সালমান সিগারেটে আসক্ত থাকায় ফারিয়া প্রায় সময়ই তাকে সিগারেট খেতে নিষেধ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে প্রায় সময়ই মনমালিন্য হত। পরে স্বামীর সঙ্গে এমন মনমালিন্যের এক পর্যায়ে আত্মহত্যার উদ্দেশ্যে ঘরে থাকা কীটনাশক খায় ফারিয়া। পরে পরিবারের সদস্যরা ফারিয়াকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ফারিয়ার শাশুড়ি বলেন, ঘটনার সময়ে আমি ঘরে ছিলাম না। ফারিয়া প্রায় সময়ই আমার ছেলেকে সিগারেট খেতে নিষেধ করতেন। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্যও হত। তবে আমার ছেলে কখনও তাকে মারধর করেনি। সিগারেট খাওয়া বন্ধ না করায় মাঝে মধ্যে স্বামীর সঙ্গে রাগ করে মরিচ চিবিয়ে খেত ফারিয়া। তবে আজ সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখা নিয়ে ছেলের সঙ্গে মনমালিন্য হলে ঘরে থাকা তরমুজ ক্ষেতে দেওয়ার কীটনাশক খায় ফারিয়া। পরে আমরা দ্রুত তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়ে নিয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবার বা কেউ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সাংবাদিকদের

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে বড় রদবদলের আভাস

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে।

কাজিপুরে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতনণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে

বেলকুচিতে জয় বাংলা শ্লোগান দেয়ায় আ’লীগ সমর্থক আটক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে ১৪ ফেব্রুয়ারি রাতে পিকনিকের পর জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে লিমন সরকার

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন। আজ বুধবার (১৫ জানুয়ারি)। বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে

নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণ-সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জের নেতা-কর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর)