সালিশের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চৌধুরী ঘুঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও সালিশের টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দাখিল হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, বেশ কিছুদিন আগে চৌধুরী ঘুঘাট এলাকায় একটি ছেলে ভুলবশত গোপনে একই গ্রামের এক গৃহবধূর গোপন ছবি মোবাইল ফোনে ধারণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মৃত ইব্রাহিম এর ছেলে শাহাজাহান আলী, আবু সাঈদ এর ছেলে ইউসুফ আলী, মৃত আব্দুল প্রামাণিক এর ছেলে গঞ্জের আলী, মৃত শুকুর আলীর ছেলে আব্দুল হাকিম ও শাহ-আলম এর ছেলে আমিরুল ইসলাম একটি পাতানো সালিশের আয়োজন করে। যেখানে অভিযুক্ত ছেলের অভিভাবকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করে এবং জরিমানার টাকা বিবাদীকে না দিয়ে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়।

বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে শুরু হয় দুই গ্রুপের উত্তেজনা। এরই এক পর্যায়ে ২৬(ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গ্রামের যুবকেরা জরিমানা টাকার হিসাব চাইতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এবং উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে যুবকদের পক্ষ থেকে ইমান আলী ও অপর পক্ষে গনজের আলী বাদী হয়ে সলঙ্গা থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়।

সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা রনজিৎ কুমার নন্দী জানান, এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থেকে দুটি পৃথক অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিলের রায় রোববার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল রোববার ধার্য করা হয়েছে। রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড.

টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা (১২) ও নুসাইফা (৮) নামে দুই কন্যা শিশু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া

এবার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

অনলাইন ডেস্ক: দখলদার ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত

বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই

শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ১ জন চিহ্নিত: আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় একজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে সমকালকে

নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় দুই শতাধিক রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নেমেছে ব্যাপক তৎপরতা। বড় দলগুলোর পাশাপাশি ছোট ও নবগঠিত দলগুলোও এখন সক্রিয়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে,