সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান অ্যাপেলো অ্যাপারেলস লিমিটেড এবং কাঁচপুর অ্যাপারেলস লিমিটেডের নামে ২১টি এলসি বা সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইতে তার ছেলের মালিকানাধীন প্রতিষ্ঠান আর আর গ্লোবাল ট্রেডিং এফজেডই সাইফ লাউঞ্জ, পোস্ট অফিস বক্স নং-১২১৭০৯, শারজায় সংযুক্ত আরব আমিরাতে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন তারিখ ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৮৪ ইউএস ডলারের পণ্যমূল্য রফতানি করে অর্থপাচার করেছে। এ বিষয়ে মানিলন্ডারিং মামলা তদন্তাধীন আছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিরা পরস্পর সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকাপাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রফতানি করে। ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, গুলশানের দ্য এনভয় নামে বিল্ডিংয়ে তার ছেলে এ মামলার আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামের ৬ তলা বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার ২ হাজার ৭১৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি টাকা।

ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের আভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এরইমধ্যে ১৭টি মামলা দায়ের করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে পিতৃসম্পত্তি ফেরত চাইতে গিয়ে জীবননাশের হুমকি পেলেন শামসুজ্জোহা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সুগনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ শামসুজ্জোহা তার পিতৃসম্পত্তি রক্ষায় জীবননাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ

মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,

নদীপ্রবাহ রক্ষা করেই উন্নয়ন হবে: প্রধান উপদেষ্টার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও নদীপ্রবাহের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়—এ কথা স্পষ্ট করে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “উন্নয়ন প্রকল্পের পরিকল্পনায়

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক: রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শুক্রবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক

সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান। একদিনে নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ছয়জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। এক প্রতিবেদনে এ তথ্য

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আ.লীগ নেতার ওপর যুবদল কর্মীর হামলা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে ওমর ফারুক নামের এক আওয়ামী লীগ নেতার ওপর ওয়ার্ড যুবদল কর্মীর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে