সারা বছরই সূলভ মূল্য পণ্যসামগ্রী বিক্রি করা হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সারা বছর সূলভ মূল্য পণ্যসামগ্রী বিক্রি করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে সূলভ মূল্যর এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। শনিবার (১ মার্চ) বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে সাধারণ মানুষের মাঝে সূলভ মূল্য পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ৩৮টাকা হালি ডিম, ২৫০টাকা কেজি ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হয়।

এ সময় উপদেষ্টা ফরিদা আখতার শুক্রবার বিকালে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকেও শুভ কামনা জানান। এদিন অপর একটি অনুষ্ঠানে তিনি বলেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা সন্তষ্ট হয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক স্বীকৃতি দিলে দ্রুতই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে। এই ব্যাংক চালু হলে গ্রাম-গঞ্জে দাদন ব্যবসা বন্ধ হয়ে যাবে। এতে বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে ইলিশের দাম কমে যাবে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ দুইটি একত্রে থাকে। কিন্তু আমাদের দেশে কেন যে আলাদা সেটি বুঝি না! কৃষি জমিতে যে কিটনাশক দেওয়া হয় সেটি মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর। যারা পশু পালন করেন তাদের খেয়াল রাখা উচিত- যেন ওই খামারের আশপাশে কেউ জমিতে যেন কীটনাশক দিতে না পারে। এজন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে অবহিত করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্তি ছিলন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৃহস্পতিবার ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি মুফতি আমির হামজার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রথম শেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষক হিসেবে একজন আলেমকে নিয়োগ দেয়ার দাবী জানিয়েছেন মুফতি আমির হামজা।

ভয়াবহ বিপদের মুখোমুখি আওয়ামী লীগ!

ঠিকানা টিভি ডট প্রেস: ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনার শাসনের ভয়াবহতা এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত। বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও তিনি এখন

সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অপারেশন ডেভিল হান্ট করছেন, ঠিক আছে। কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি

রায়গঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। টেকসই উন্নয়ন, লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা” এই প্রতিপাদ্যকে

অর্থপাচার মামলায় তারেক রহমান ও মামুনের সাজা বাতিল আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিলের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন