সারাদেশে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল

নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সারাদেশে পাঁচ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বা মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ফলে দেশের টেলিযোগাযোগ সেবায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।

শুক্রবার (৩০ মে) সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগসেবার কর্মীরা।

প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কয়েকটি অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। তার ফেসবুক পোস্ট অনুযায়ী, বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে মারাত্মক প্রভাব পড়েছে।

এখন পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে টেলিযোগাযোগ সেবা পুনঃস্থাপন এবং বিদ্যুৎ সংযোগ সচল করতে টিমগুলো মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে সম্পত্তির জের ধরে বিধবা নারীকে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা করে ও দেবরের অনৈতিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ পলাতক

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুয়েল রানা

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে শিয়ালকোল ইউনিয়নের সর্বস্তরের ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিডে অগ্নিকাণ্ড, ২ঘন্টা বিদ্যুৎহীন হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার বিভিন্ন উপজেলায় ২ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীরই মুক্তিযোদ্ধা সনদ ‘ভুয়া’, তালিকায় আরো যারা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ

গফরগাঁওয়ে অপহরণের শিকার দুই শিশু, মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একই দিনে নিখোঁজ হয় দুই শিশু। এর মধ্যে মুক্তিপণ আদায় ব্যর্থ হওয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে হত্যা করে পুকুরে