সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন গণঅধিকারের রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রাশেদে অভিযোগ করেন, ড. ইউনুসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সারজিস আলম।

শনিবার (২৯ মার্চ), রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রাশেদ।

রাশেদ খাঁন আরো বলেন, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিতর্কের সৃষ্টি করেছেন সারজিস। জাতীয় নাগরিক পার্টির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেওয়া। অন্যথায় মানুষ মনে করবে ড. ইউনুসকে জাতীয় নাগরিক কমিটির প্রধান করে আগামীতে তাকে স্টেটম্যান বানাবে তারা। এ ধরনের একটি চিন্তা ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে চলে এসেছে।

আলাপকালে রাশেদ আরও বলেন, এই সারজিসকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যে সারজিস কয়েকদিন আগে বলেছিল ম্যানিবাগ খালি, ধার করে চলছি। সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন।

রাশেদ বলেন, ড. ইউনূসকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের সঙ্গে আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার মিল রয়েছে। আওয়ামী লীগ ড. মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে। ঠিক একইভাবে সারজিসের পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে।

রাশেদ খাঁন আরও বলেন, ড. ইউনূস একজন নিরপেক্ষ ব্যক্তি। তিনি কি তাহলে এ পদ ছেড়ে দল গঠন করে ক্ষমতায় যাবেন। তিনি যদি এই কাজটি করেন তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। তবে তিনি এ কাজ করবেন না বলে আমি বিশ্বাস করি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের

গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাতখামাইরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লেগেছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে

সিরাজগঞ্জে ২৯০ পিস বুপ্রেনরফিনসহ একজন আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে ইনজেকশন উদ্ধার সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনায় ২৯০ পিস বুপ্রেনরফিনযুক্ত কুপেনজেশিক ইনজেকশনসহ একজনকে আটক করা

নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়ার ঘোষণা আওয়ামী লীগ নেতার

গোপালগঞ্জ প্রতিনিধি: নিজ বাড়ির পুকুর পাড়ে নির্মিত নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন গোলগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৪ জন জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর ঘোষপাড়ায় এ