সারজিস আলমের উপর হামলায় ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতা জড়িত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের একটি অংশের তোপের মুখে পড়েছেন।’

বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি সম্বলিত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিজ্ঞাপন এ নিয়ে বুধবার দিবাগত রাত ২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সারজিস আলম।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সাথে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। বিজ্ঞাপন NSU, IUB, AIUB, UIU এই ৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সাথে আড্ডা দিয়ে NSU’র সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সাথে ১৫-২০ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল। পরে NSU’র গেটের সামনে দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে।

কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের ১০-১২ জনের মধ্যে ১-২ জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে।

ছাত্রদলের শাকিলসহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিজ্ঞাপন ১৬ বছর ধরে টোকাইলীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তাদেরও পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন।’ এর আগে বুধবার রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে একজন লেখেন, ‘এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বঞ্চিত করার পর সারজিস আলম আজ আসছিল বসুন্ধরা আবাসিক এলাকায় তার অনুসারীদের নিয়ে এই এলাকায় শোডাউন দিতে।

এ খবর শুনে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, আইইউবি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলের আত্মপ্রকাশের দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদ জানায়। এসময় সারজিসের অনুসারীরা ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয় ও হাত তুলে। পরে সকলের সম্মিলিত প্রতিরোধের মুখে সারজিস তার গাড়িতে উঠে বসুন্ধরা এলাকা থেকে পিছটান দেয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা সারজিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আহত হয়েছেন। রোববার (৪ মে)

টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নিহতদের মধ্যে কমপক্ষে ২৭ জন মেয়ে এবং তাদের তত্ত্বাবধায়ক ছিলেন। তারা নদীর ধারে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে

শিক্ষায় সংস্কার স্থিতিশীলতা না এলেও রাষ্ট্রীয় ব্যয় আগের মতোই

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাসংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষা খাতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। কিন্তু অভ্যুত্থানের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও স্থিতিশীলতাই ফেরেনি। দেশের

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি: বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার, ১৮ মার্চ, ২০২৬ এক ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ২৭১টি ভুয়া তথ্য প্রচারিত: রিউমর স্ক্যানার

অনলাইন ডেস্ক: ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের ২৭১টি প্রমাণ

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।’ আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত