সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা।,

শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আইন সংশোধনে তারা রাজপথে নেমেছেন। এর আগে, রোববার (১২ অক্টোবর) উচ্চমাধ্যমিকে পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

জানা গেছে, সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাদের উচ্চমাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। উচ্চমাধ্যমিকের পাঠদান যেন বন্ধ না হয়, সরকারের কাছে সেই দাবি জানাতে সড়ক অবরোধ করেছেন তারা।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেষ র*ক্ষা হলো না মসজিদে ঢুকেও, ৩ ভাইকে কু’পি’য়ে হ’ত্যা!

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৮ মার্চ)

এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এজন্য দ্রুত শতভাগ

ইসরায়েলি হামলা ইরানের ব্যাপক দুর্বলতা প্রকাশ করেছে

অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় ইরানের অভ্যন্তরে ব্যাপক দুর্বলতা উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ইসলামি প্রজাতন্ত্রটির সামরিক ও কৌশলগত প্রতিরক্ষার জন্য একটি ‘অস্তিত্ব

আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি: ইরানি গণমাধ্যমের প্রতিবেদন

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছে দেশটির কয়েকটি গণমাধ্যম। রোববার (১ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও

সলঙ্গায় শত্রুরতার জেরে মারধর ও খড়রের পালা ভেঙে নেওয়ার অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় পূর্ব শত্রুরতার জের ধরে খড়রের পালা ভেঙে নেওয়া ও ভুক্তভোগী পরিবারের লোকজনকে এলোপাতারি ভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুলাল ও

বেলকুচিতে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত-৯ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে