সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বোরবার বেলা পৌনে ৪টা নাগাদ সাম্য হত্যার বিচার চেয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই,’ ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ প্রভৃতি স্লোগান দেন।

এর আগে বেলা ১১টার দিকে সাম্য হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

পরে দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। নির্ধারিত সময়ে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতাকর্মীরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেন তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: এবার নতুন করে তিন দফা ঘোষণা করছেন তিতুমীর কলজের শিক্ষার্থীরা। এই দাবিগুলোর মধ্যে একটি রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টা

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে’, প্রস্তুত থাকতে বললেন ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর)

যমুনা উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আবদুল জলিল: কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির ফিলিস্তিনে সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় ‘উসকানিমূলক উপাদান’ প্রচারের কথা উল্লেখ

ওবায়দুল কাদেরের দেখা মিললো কলকাতায়!

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার

এই নির্বাচন সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধানে খুঁজেন কেন- প্রশ্ন শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক: গণভোট সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ/শপথ সংবিধানে খুঁজেন কেন?—এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির