“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জেও জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. মাসুদ রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “সমবায় হচ্ছে উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। একতা, বিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব।”

আলোচনা সভা শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে চান্দাইকোনা আদর্শ সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমবায় সংগঠন হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে নাশকতা মামলার আসামী যুবলীগ নেতা শুক্কুর গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আসামী উপজেলা যুবলীগনেতা আব্দু শুক্কুর (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারী) রাত

আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: আজ ফের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল রোববার

রণক্ষেত্র নীলক্ষেত এলাকা: রাতভর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত মোড়-সংলগ্ন

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মগবাজার এলাকায় ডাকাতি করার জন্য

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেশের

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিয়ালকোল ইউনিয়নবাসীসহ সকল পেশা শ্রেণি মানুষদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম।