সামাজিক ব্যবসা, যুবশক্তি ও প্রযুক্তিকে টেকসই ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে দেখছেন: ইউনূস

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা, যুবশক্তি ও প্রযুক্তিই টেকসই ভবিষ্যত নির্মাণের মূল চাবিকাঠি। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সোশাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক পার্শ্ব-সেশনে তিনি এ মত প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ব এক সংকটময় সময় পার করছে। জলবায়ু পরিবর্তন, বৈষম্য, সংঘাত ও শরণার্থী সংকট মানবতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি ও সমাধান প্রয়োজন। মানুষের কল্যাণ, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতি গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলো ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া। এ পরিস্থিতিতে জাতিসংঘের বাজেট কমানো বা আন্তর্জাতিক সহায়তা হ্রাস প্রতিকূল প্রভাব ফেলতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক সহযোগিতা বাড়ানো জরুরি।

তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, কল্পনা ও উদ্ভাবনের শক্তি দিয়ে সমাজে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব। সামাজিক ব্যবসার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু হলেও আজ তা স্বাস্থ্য, শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও খেলাধুলাসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনছে।

প্রযুক্তি নিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও উদ্ভাবনী প্রযুক্তি উন্নয়নের গতি বাড়াতে পারে, তবে তা অবশ্যই নৈতিকভাবে ও মানবকল্যাণে ব্যবহার করতে হবে। শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্ব—এই তিন লক্ষ্য সামনে রেখে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার বিকেলে নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ইউনূস। সফরসূচি অনুযায়ী, তিনি আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ২৭ সেপ্টেম্বর অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সকাল ৯টার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের ২ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শনিবার (১৫ মার্চ)

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার

১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: এক মণ গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব। তার নাম জাফর আহমেদ। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক

আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি

সলঙ্গায় গ্রাম আদালতে ন্যায় বিচার পাচ্ছেন সাধারণ মানুষ

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে গ্রাম আদালতের কার্যক্রম। গত ৬ মাসে ইউনিয়ন পরিষদের তথ্যে মতে জানাযায় এখন পর্যন্ত মোট মামলা

বিটিসিএলের এমভিএনও সিম চালু, থাকবে যেসব সেবা

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো কারিগরি পরীক্ষার মাধ্যমে সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম। বিটিসিএল পরিচালিত