সামাজিক ব্যবসাই পারে বিশ্ব বদলে দিতে: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার সক্ষমতা রাখে।

তিনি বলেন, “পৃথিবীর প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র কার্যকর উপায় হচ্ছে সামাজিক ব্যবসা। এর মাধ্যমেই স্বাস্থ্যসেবার মৌলিক চ্যালেঞ্জগুলো টেকসইভাবে মোকাবিলা করা সম্ভব।”

শুক্রবার (২৭ জুন) সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে শুরু হওয়া দুদিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’—এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে অংশ নিয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি।

উদ্বোধনী আয়োজনে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক অতিথিরা উপস্থিত ছিলেন।

সামাজিক ব্যবসা নিয়ে বৈশ্বিক সচেতনতা ও অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ‘সোশ্যাল বিজনেস ডে’ পালিত হয়ে আসছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে মৃতপ্রায় গরু জবাই করা মাংস বিক্রির দেয়ে জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টিমোড়ে শনিবার (৮ মার্চ)  অসুস্থ গরু জবাই করা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ

উল্লাপাড়ায় অমৌসুমী তরমুজ চাষে লাভবান চার কৃষক

নিজেস্ব প্রতিবেদক: তরমুজ একটি উৎকৃষ্ট ও তৃপ্তিদায়ক ফল। গরমকালের উপকারী ফল তরমুজ। গরমের দিনে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ ও পানি বেরিয়ে যায়-

সেহরি খাওয়ার সময় বাবাকে কু’পি’য়ে হ”ত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক: চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মোহাম্মদ রবিন (২২)। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের

বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার ও আলোচনা সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে অফিসার্স ক্লাবের হলরুমে শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও হিউম্যান

দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।,