সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবিদের সাথে সাংবাদিকদের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫: সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবি মানুষের সাথে সাংবাদিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনশ্রী কাজী বাড়ি নতুন বাজার এলাকা মাঠে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিভিন্ন পেশাজীবি জনগণ সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভুমিকায় দেখতে চান। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করতে গিয়ে বিপদগ্রস্ত হলেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন পেশাজীবিরা। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা কেনো সঠিক দায়িত্ব পালন করতে পারছে না, আমরা জানতে চাই। আমরা তাদেরকে সঠিক ভুমিকায় দেখতে চাই। তারা সাদাকে সাদা, কালোকে কালো কেনো বলতে ভয় পায়। সাংবাদিকরা জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে থাকার কথা। তারা কেনো কোন গোষ্ঠী বা দলের নয়, তারা নিরপেক্ষ।

এ সময় জনগণের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি

সাংবাদিকদের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, সাংবাদিকরা সব সময় পরিস্থিতির শিকার। ঘরে -বাইরে এমনকি কর্মস্থলেও তাদের নিরাপত্তা নেই। তারা কোথাও মাথা উচু করে দাড়াতে পারেনা। মাটি-মানুষ, দেশের পক্ষে, দূর্ণীতির বিরুদ্ধে তারা লিখতে গিয়ে জীবনহানি ঘটে, অথচ বিচার পায়না। এই অবস্থা থেকে উত্তরনের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবি আদায়ে

সাংবাদিকরা জনগণের পরামর্শ ও সহযোগিতা চান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো: জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় আইটি বিভাগের সদস্য মো: ইবরাহিম শরীফ মুন্না, কেন্দ্রীয় সদস্য আখিনুর আক্তার, ঢাকা মহানগর উত্তরের তথ্য সম্পাদক সৈয়দ নুর ইসলাম।

বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতা মো: ইয়াছিন, ছাত্রনেতা, মো: নুর নবী, মো: জিহাদ, ব্যবসায়ী মো: মাসুম রানা, মো: কামরুল হোসেন, প্রকৌশলী মো: শাহাদাত হোসেন প্রমূখ। খোলা মেলা এ আয়োজনে এলাকার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: সুনির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা (৫ আগস্টের পর)

আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুরের ঘটনা

চার গ্রুপে বিভক্ত বিএনপি, সর্বশক্তি নিয়ে মাঠে জামায়াতের একক প্রার্থী,গোপন তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক নেতা। তারা এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। পাশাপাশি

সাদা পাথর লুটের মামলায় বহিস্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে

ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ইসরায়েল আটকে দেওয়ার খবর প্রকাশের রাতেই ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে

সপ্তাহে বাংলাদেশের তিনটি ফ্লাইট যাবে পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।