সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয়: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মুফতি আমির হামজা। শনিবার সন্ধ্যায় সিলেটে তাফসির মাহফিলে বক্তব্যকালে এ মন্তব্য করেন।

পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে আমির হামজা বলেন, নেতা হবে পুরুষ। মহিলা নেতা হতে পারবে না। কোনও জালিম নেতা হতে পারবে না। যারা জালেম তারা ক্ষমতায় আসতে পারবে না। দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখেছি অনেকে জুলুম শুরু করেছেন। আমরা মাজলুম যারা তারা যেন আবার জালিম না হয়ে যাই।’

তিনি বলেন, বাংলাদেশের ৫৩/৫৪ বছরে যারা শাসন করেছে তাদের অধিকাংশ ছিল গাফেল (উদাসীন)। তারা কুরআন সম্পর্কে অবগত নন।

মুফতি আমির হামজা আরও বলেন, সরকার পতনের পর জাতীয় মসজিদের ইমামকে পালাতে দেখেছি। পালাবে মন্ত্রী-এমপিরা। আপনি পালাবেন কেন। আপনার পলায়নে আমাদের মাথা কাটা গেল।

আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত এমসি কলেজ মাঠে আয়োজিত তাফসির মাহফিলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বক্তব্য দেন আমির হামজা। তার পরে এশার নামাজ শেষে রাত ৮টার দিকে মঞ্চে আসেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি তিন দিনের তাফসির মাহফিলের সমাপনী বক্তা হিসেবে তাফসির পেশ করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে

নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক: শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাত থেকে

১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ

বেলকুচিতে তিন শতাধিক পরীক্ষর্থীকে বিদায় সংবর্ধনা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরের মুকুন্দগাঁতীস্থ সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ

ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেল ফুলমালির চালা এলাকায় শিক্ষা সফরের চার বাসে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সকালে আদালত