সাভারে যাত্রীবাহী বাসে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আগুনে পুড়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: সাভারে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি)’ দিবাগত রাত দুইটার দিকে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন তিনটি।

এসময় অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, আপাতত ৪ জনের মরদেহ পাওয়া গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইসরায়েলের তেল আবিব শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণ ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক

২০ বছরের যুবকের বাড়িতে ২৫ বছরের নারীর অনশন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী। সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া

নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক

ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত শাহজাদপুরের ২২ মণ ওজনের ‘সোহাগ বাবু’ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের কৃষক আবু সাঈদ সাধু সরদার লালন-পালন করেছেন ‘সোহাগ বাবু’ নামের

এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া

গণপিটুনি, ৯ মাসে নিহত ১৬৩

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে দেশে গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ড কীভাবে বেড়েছে তা উঠে এসেছে মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্রের (আসক) এক পরিসংখ্যানে। সংস্থাটির ওয়েবসাইটে দেয়া তথ্যমতে,