সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

ডেস্ক রিপোর্ট: সাভারে ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৪ এপ্রিল), বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায়।

আটক দুজন হলেন, বাসের চালক রজব আলী (৩০) ও সহকারী এমদাদুল হক (৪০)।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বাসটি কর্ণপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা। পরে ডাকাতরা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যায়।

বাসযাত্রী সুমন সরকার বলেন, আমি চন্দ্রা থেকে বাসে উঠি। বাসটি উলাইল এলাকায় পৌঁছালে কয়েকজন ছুরি নিয়ে যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এছাড়াও অন্য যাত্রীদের স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে ডাকাতরা পালিয়ে যায়।

বাসচালক রজব আলী বলেন, বাসে ওঠা কয়েকজন ব্যক্তি হঠাৎ অস্ত্র বের করে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ক্ষুব্ধ যাত্রীরা বাসে ভাঙচুর চালায়। এ সময় আমি ও সহকারী এমদাদুল হক সড়কের পাশে লুকিয়ে পড়ি।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল)’ শাহীনুর কবির বলেন, বাসে ডাকাতির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছি এবং আশা করছি খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনতে সক্ষম হব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছিলেন নয়াদিল্লির আধিপত্যবিরোধী, ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

আন্তর্জাতিক ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে

পিয়ন দিয়ে চলে মৎস্য কর্মকর্তার কার্যালয়

ডেস্ক রিপোর্ট: যশোরের মনিরামপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চরম লোকবলসংকটে ভুগছে। এই দপ্তরে বর্তমানে একজন অফিস সহায়ক (পিয়ন) ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। পিয়ন এসে সকাল

ইউপিইউ-তে পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎ স্পর্শে দিনমজুরের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎ স্পর্শে দিনমজুরের মৃত্যু

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বাড়ইয়া মহল্লায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে

জামায়াতে যোগ দিলেন আরো ৯১ বিএনপি নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদার কাদীপুর গ্রামের বিএনপি নেতা নজির ও নূর ইসলামের নেতৃত্বে ৯১ জন জামায়াতে যোগ দিয়েছেন। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে

জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে: ড. মাসুদ

নিজস্ব প্রতিবেদক: “২০০৬ সালে খুনি হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বৈঠা হাতে নিয়ে জামায়াতে ইসলামী’র শতাধিক নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই সময়ের ভয়াবহ তাণ্ডব আজও জাতি ভুলে