সাবেক স্পিকার নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন না: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার, ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই। এছাড়া তাদের একজন পলাতক এবং অপরজন কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলাও আছে।

তিনি জানান, সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য বর্তমানে দুটি পথ খোলা আছে। প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি নিযুক্ত ব্যক্তি নতুন এমপিদের শপথ পড়াবেন। আর তিন দিনের মধ্যে এটি করা না গেলে প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন। তবে আমরা আশা করি, তিন দিনের মধ্যেই রাষ্ট্রপতি নিযুক্ত ব্যক্তির মাধ্যমে সংসদ সদস্যদের শপথ পড়ানো সম্ভব হবে।,

আসিফ নজরুল বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত নতুন সংসদ সদস্যরা স্পিকার অথবা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে, বর্তমান পরিস্থিতিতে একজন পালাতক এবং অন্যজন কারাগারে থাকায় তাদের মাধ্যমে শপথ অনুষ্ঠান আয়োজনের সুযোগ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে গুরুতর মামলার বিষয় এবং পদত্যাগের ঘটনাও পরিস্থিতিকে জটিল করেছে।

উপদেষ্টা বলেন, এই প্রেক্ষাপটে সংবিধানে বর্ণিত বিকল্প ব্যবস্থাগুলো গুরুত্ব পাচ্ছে। একটি বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি যে কাউকে মনোনীত করতে পারেন শপথ পড়ানোর জন্য। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে উচ্চপদস্থ কোনও সাংবিধানিক পদধারী—যেমন প্রধান বিচারপতি—এই দায়িত্ব পালন করতে পারেন, যদি তিনি সম্মত হন।

তিনি বলেন, আরেকটি সাংবিধানিক বিধান বলছে, নির্বাচনের পর তিন দিনের মধ্যে কোনও কারণে শপথ অনুষ্ঠান আয়োজন করা না গেলে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারবেন। আসিফ নজরুল আরও বলেন, সরকার যত দ্রুত সম্ভব নতুন সংসদের কার্যক্রম শুরু করতে চায়। সে কারণে বিলম্ব না করে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য পথ বেছে নেওয়ার বিষয়টি এখন অগ্রাধিকার পাচ্ছে।

আইন উপদেষ্টা বলেন, শপথ আয়োজনের বিষয়টি সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্তের মধ্যে পড়ায় এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক মতামত উপস্থাপন করা হতে পারে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে চাঁদার দাবির পর রাইস মিলে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু

রাজশাহী প্রতিনিধি: তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

ভূঞাপুরে ইফতার মাহফিলে সালাম পিন্টু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘ ১৭ বছর পরে ভূঞাপুরের মাটিতে ইফতার করলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১১

নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে উদ্ধার, হেসে বলল-ভালো আছি’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সে। এর পর

আলীকদমে বন্ধুর গুলিতে প্রাণ গেল পর্যটক ত্বহার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয়ভাবে তৈরি একনলা গাদাবন্দুক থেকে বের হওয়া গুলিতে ত্বহা বিন আমীন (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত বন্ধুর গুলিতেই

সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলি

অনলাইন ডেস্ক: কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো