সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক সদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) বাসায় একা পেয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পরে (সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর খান বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত জুলেখার স্বামী অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য এবং বর্তমানে রামগঞ্জের সোনাপুর বাজারের মিজান ক্রোকারিজ এর মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। মিজানের মেয়ে মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারে ক্রোকারিজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওই সময় বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মীম একা ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।,

বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে মেঝেতে মা-মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

ফারুক হোসেন নামে এক ব্যক্তি জানান, মা-মেয়েকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি খুব ভয়াবহ। ওই বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ ও আশপাশের লোকজন জড়ো হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী রাত ১২টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা। তদন্ত করে শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডা.আছমা সুলতানার ইন্তেকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক ডা. আছমা সুলতানা (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রন্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায়

বিএনপি এখন চাঁদাবাজ-মামলাবাজদের দখলে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি এখন চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে চলে গেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি)

ছাত্র-জনতার আন্দোলন এক বছর পর মৃত ব্যক্তি ও ১০ শিক্ষকসহ ২৫৭ জনের নামে মামলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এক বছর পর এক মৃত ব্যক্তি ও ১০ শিক্ষকসহ ২৫৭ জনের নামে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন

জনপ্রশাসনসহ সাধারণ সেবা খাতে সংস্কার হয়নি, বেড়েছে সরকারের খরচ

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান ৪৩ মন্ত্রণালয় থেকে কমিয়ে ২৫টি এবং বিভাগের সংখ্যাও কমানোর সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারের ব্যয় কমাতে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব

পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সারজিসের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সভায় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনোক

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২০