সাবেক সেনাপ্রধানকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে গিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

বুধবার (১৯ মার্চ), সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিজেই তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা।

স্ট্যাটাসে ইকবাল করিম ভূঁইয়া বলেন, আমার কর্ম অভিজ্ঞতা থেকে কিছু লেখা সম্প্রতি সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়। ওই লেখাগুলো রাষ্ট্র, সমাজ ও সংস্থার বিভিন্ন অংশের দৃষ্টিগোচর হয়েছে। সেই পটভূমিতে অনেক ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের মধ্যে এর বিভিন্ন দিক ও বিষয়ে জানার আগ্রহ জন্মেছে। সেই পরিপ্রেক্ষিতে ‘গুমসংক্রান্ত কমিশন ফর ইনকোয়ারি’ আজ বেলা ১১টায় গুলশানে অবস্থিত তাদের কার্যালয়ে আমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছিল।

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেন, তদন্ত কমিশনের ডাকে সাড়া দিয়ে আমি যথাসময়ে সেখানে যাই এবং কমিশন বিভিন্ন বিষয়ে আমার কাছে বিস্তারিত জানতে চায়। আমার স্মৃতিতে থাকা বিষয়গুলো তাদের জানাই। কমিশনের নানান জিজ্ঞাসা ও প্রশ্নের জবাব দেই। জাতীয় প্রয়োজনে গঠিত গুরুত্বপূর্ণ এই কমিশনের কার্যক্রম অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে আমার সঙ্গে তাদের আলোচনা ৩ ঘণ্টা ২৩ মিনিট স্থায়ী হয়। দুপুর ২টা ২৩ মিনিটে আলোচনা শেষ হয়।’

ইকবাল করিম ভূঁইয়া লেখেন, বিগত বছরগুলোতে জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন, তা নির্ধারণ করা প্রয়োজন। সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যসহ কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য ও প্রমাণাদি সরবরাহ করে গুমসংক্রান্ত কমিশনের কার্যক্রমকে বেগবান করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। আর তা যথাযথভাবে পালন করা গেলেই কেবল ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ফেসবুকের স্ট্যাটাসে সাবেক সেনাপ্রধান বলেন, একজন নাগরিক হিসেবে বিশ্বাস করি, ‘গুমসংক্রান্ত কমিশন ফর ইনকোয়ারি’র এমন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতার জন্য এ কাজে জড়িত সব পক্ষ, ব্যক্তি ও চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত। গুম ও অপহরণসংক্রান্ত যেসব মানবতাবিরোধী অপরাধ দেশে সংঘটিত হয়েছে, এর সঙ্গে জড়িতদের সম্পর্কে যে যেখানে যতটুকুই জানেন, তা এই কমিশনকে অবহিত করা দরকার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন

নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১

বাংলাদেশ সীমান্তে বিমানঘাঁটি বানাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: লালমনিরহাট জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক বিমানঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনের সাহায্য নিয়ে এ বিমানঘাঁটি চালু

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুলবাস খাদে পড়ে গেলে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন

নিউ মার্কেটে ১১০০ সামুরাই ছুরি ও চাপাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে মজুত প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই ছুরি

আল্লাহ শেখ হাসিনার বিচার করেছেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন। তার বিছানার অভাব ছিল না। তার সৎ

এনায়েতপুরে জামায়াতে ইসলামী আলচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানার গোপীনাথপুর ৮নং ওয়াড শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে এসময়ে