সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (দক্ষিণ) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “আমরা কাজী হাবিবুল আউয়ালকে মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছি। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, পক্ষপাতদুষ্ট আচরণ এবং সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে এ মামলা করা হয়েছে। এজাহারে আরও যাদের নাম রয়েছে, তারা হলেন তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব, আলমগীর হোসেন, আনিছুর রহমান এবং তৎকালীন নির্বাচন সচিব।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি বিতর্কিত সিইসি নুরুল হুদার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়ম, অংশগ্রহণহীনতা এবং সরকারি প্রভাবের অভিযোগ ওঠে, যা ‘ডামি নির্বাচন’ হিসেবে সমালোচিত হয়।

২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সিইসি পদ থেকে পদত্যাগ করেন। এর এক মাস পরই (৫ সেপ্টেম্বর) তার পদত্যাগ গৃহীত হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি বলেন,

শেখ হাসিনার অডিও প্রচারে সরকারের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিওবার্তা প্রচার নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং

কৃত্রিম যন্ত্রে শ্বাস-প্রশ্বাস চলছে সেই শিশুর

নিজস্ব প্রতিবেদক: তিন দিনেও জ্ঞান ফেরেনি লাইফ সাপোর্টে থাকা মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে কেউ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন। অনেকে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। আয়না ঘরে আটকে রেখে মাসের পর মাস শারীরিক

সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ‘গোপন’ ভিডিও ফাঁসের দাবিটি সঠিক নয়

ঠিকানা টিভি ডট প্রেস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নামে একটি আপত্তিকর ভিডিও ফাঁসের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে

এনায়েতপুরে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসমেন ফাউন্ডেশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের এনায়েতপুরে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এনায়েতপুরের একটি মিলনায়তনে সকলের