সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ ডিসেম্বর) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিশন কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা।

রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন।

অভিযোগ উঠেছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাঁধা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠানো হচ্ছে হাজার হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত গড়াচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য

বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী ভারতের সংসদীয় কমিটি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিতে চায় ভারতের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। সম্প্রতি কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ-ভারত

ভারতের একটি মসজিদে ভাঙচুর, কোরআনের কপি অবমাননার অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের জালালপুর গ্রামে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সেখানে রাখা পবিত্র কোরআনের একাধিক কপি অবমাননার অভিযোগ উঠেছে। ঘটনাটি

নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করবো।’ সোমবার (১২ জানুয়ারি) সকালে

১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: এক মণ গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব। তার নাম জাফর আহমেদ। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক