সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়াসহ এক্সকেভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে আগুন দেয়া হয়।

এদিকে রাত নয়টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাট চালান বিক্ষুব্ধ জনতা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশা জাতীয় বিষাক্ত এ্যালকোহল খেয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। নিহতরা হলেন,

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের

একশ’টি দলীয় কর্মসূচির প্রত্যেকটিতে অংশ নিয়েছি : ফরহাদ ইকবাল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, ছাত্রাবস্থা থেকে জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করে গণমানুষের কল্যাণে রাজনীতি করছি। ১/১১

ধানমন্ডি ৩২ নম্বরে কড়া পাহারায় সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে গতকাল সোমবার দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারা বসিয়েছে। পুলিশের পাশাপাশি

যুক্তরাষ্ট্রে আকাশপথে অচলাবস্থা, আরো ১৪০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে দ্বিতীয় দিনে ১৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। দেরিতে ছেড়েছে প্রায় ৬ হাজার ফ্লাইট। ফ্লাইট

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ