সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের (ফ্ল্যাট) সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজারমূল্য প্রায় ৬৩ কোটি ৯৩ লাখ টাকা।

এ ছাড়া তার নামে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তার ৩টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকা। অবৈধ উপায়ে এসব সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।’

বৃহস্পতিবার সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়েছে, নিউইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাইভিউ টাওয়ারে তমালের ১২টি ফ্ল্যাট ও ৪টি পার্কিং স্পেস আছে যার মূল্য ৪৯ হাজার ৬০০ ডলার বা ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (৭৭ টাকা ডলার ধরে)। এ ছাড়া স্ট্রিট বিটুউইন ও কুইন্স ব্লকে তার দুটি বহুতল ভবন রয়েছে। যার মূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে শুরু হওয়া অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সীমান্তে ফের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফের, পিছু হটল বিজিবির বাধায়

প্রতিনিধি,পাটগ্রাম (লালমনিরহাট): সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

বন্ধুর বাড়িতে আত্মহত্যার চেষ্টা, শঙ্কামুক্ত হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে

মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক বিফলে? ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের অম্রিতসারের বিমানবন্দরে ১১৬ জন ভারতীয়কে

সিরাজগঞ্জে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (২৭

কেঁপে উঠল বহুতল ভবন, ছাদের সুইমিং পুলের পানি ছিটকে পড়ল নিচে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেঁপে উঠেছে থাইল্যান্ডও। কম্পনের ধাক্কায় থাইল্যান্ডের একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ভবনের

গঙ্গা চুক্তি নবায়নে ভারতের উদ্যোগ, বাড়তি পানি চাওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। এর আগেই চুক্তির শর্তাবলি নতুন করে পর্যালোচনা ও ভারতের স্বার্থের ভিত্তিতে