সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ: দুদকের জব্দ ২৩ বস্তা আলামত

নিজস্ব প্রতিবেদক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ২৩ বস্তা আলামত জব্দ করেছে।

রবিবার ভোরে শিকলবাহা এলাকার একটি বাড়ি থেকে এসব আলামত উদ্ধার করা হয়। দুদক জানায়, জব্দ করা বস্তাগুলোতে বিদেশে সম্পদ ক্রয়ের নথি, ভাড়া আদায়ের দলিল, বিভিন্ন বিল পরিশোধের তথ্য ও আদালতের আদেশসংক্রান্ত কাগজপত্র রয়েছে।

দুদকের উপপরিচালক মশিউর রহমান বলেন, সাবেক মন্ত্রীর দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে যে তথ্য দিয়েছেন তার ভিত্তিতেই এসব আলামত জব্দ করা সম্ভব হয়েছে। এর আগে আলামত সরিয়ে ফেলার চেষ্টা হলেও পরবর্তীতে একটি বাসা থেকে উদ্ধার করা হয়।

১৭ সেপ্টেম্বর দুদক উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়।

দুদক সূত্রে জানা যায়, উৎপল পাল দীর্ঘদিন ধরে জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশে সম্পদ গঠন ও অর্থপাচারের কাজে জড়িত ছিলেন। অন্যদিকে আব্দুল আজিজ আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম হিসেবে জাবেদের সম্পত্তি কেনাবেচা ও ভাড়া ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

গত ২৪ জুলাই দুদক উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাবেক মন্ত্রী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, আরামিট গ্রুপের কর্মচারীদের নামে খোলা নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করিয়ে তা পাচার করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ব্যাংকের ক্রেডিট কমিটি ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিলেও পরিচালনা পর্ষদ ঋণ অনুমোদন করে। এরপর ঋণের অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর ও নগদ উত্তোলনের মাধ্যমে পাচার করা হয়।

মামলায় দণ্ডবিধি, দুর্নীতি দমন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিকে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা: ২৫ কোটি ঋণের ২০ কোটি আত্মসাৎ

স্টাফ রিপোর্টার: মাত্র পাঁচ দিনের ব্যবধানে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন ও এর মধ্যে ২০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে

শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনাকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা

ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনও ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত

নাসিরনগরে ১৩৫ দিনে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ ফজলে রাব্বুল।

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার

ক্যান্সারে মৃত্যু তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক সালেহা বেগমের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো আলোচিত ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল