সাবেক বিমান বাহিনী প্রধানের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (৫ মে), দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ আব্দুল হান্নান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারের পাশে থাকবে দলগুলো, ফ্যাসিবাদ মোকাবিলার ঘোষণা

স্টাফ রিপোর্টার: বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন দেশের প্রধান চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার

বাঁশখালীতে নাশকতা মামলার আসামী যুবলীগ নেতা শুক্কুর গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আসামী উপজেলা যুবলীগনেতা আব্দু শুক্কুর (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারী) রাত

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা, বক্তব্য দেবেন কিছুক্ষণ পরই

অনলাইন ডেস্ক: বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চলছে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সমাপনী আয়োজন। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান

নেপাল কারাগারে সুড়ঙ্গ করতে ২০ জনের টিম করেছিল সুব্রত

ঠিকানা টিভি ডট প্রেস: অস্ত্র মামলায় আট দিনের পুলিশ রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। পুলিশের পাশাপাশি টাস্কফোর্স ইন্টারোগেশন সেলের (টিএফআই)

ইয়াং টাইগার চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রিকেট দলকে সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫’-এ চ্যাম্পিয়ন হওয়া সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক ও প্রাক্তন