সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক (অব.)-কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল ৮টার পর রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, “সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণ করেন। বিচারপতি থাকাকালে তার একাধিক রায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার রায় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী আলোচনার জন্ম দেয়। সমালোচকদের মতে, এ রায়ের ফলে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়।

সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সংবাদ সম্মেলনে তাকে ‘বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের কারিগর’ আখ্যা দিয়ে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। একইসঙ্গে খায়রুল হকের বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় নিয়ে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

খায়রুল হকের বিরুদ্ধে আরও রয়েছে প্রধান বিচারপতির ক্ষমতার অপব্যবহার, বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার হ্রাস, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ, এবং ত্রাণ তহবিলের টাকা দিয়ে ব্যক্তিগত চিকিৎসা গ্রহণের অভিযোগ।

আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ১৩ আগস্ট পদত্যাগ করেন। এরপর থেকে তিনি আড়ালে ছিলেন।

বর্তমানে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেহেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে সাপের কামড়ে আতিয়ার রহমান(৫৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ আগষ্ট) রাত ৮:৩০ দিকে মেহেরপুর ২৫০

এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেয়া ছাড়া উপায় থাকে না: সর্বমিত্র চাকমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, তিনি তাঁর ক্যাম্পাসকে ভবঘুরে, পাগল ও গাঁজাখোরমুক্ত দেখতে চান। মঙ্গলবার গভীর

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার,অপপ্রচারের প্রতিবাদ ও ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সারাদেশে গোপনে

এবার হাসনাতের দুই শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: দুই শব্দের সংক্ষিপ্ত একটি পোস্ট দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সংকুচিত বাজেট, চাপে ভোক্তা

ঠিকানা ডেস্ক: লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আয় না বাড়ায় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে আঁটসাঁট বা সংকুচিত বাজেট দিতে যাচ্ছে

যে কারণে ইলিয়াস কাঞ্চনকে দিয়ে নতুন দল গড়েন গোয়েন্দা এজেন্ট এনায়েত

ডেস্ক রিপোর্ট: নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়েই বহু বছর ধরে ব্যস্ত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার রাজনৈতিক উচাকাঙক্ষা এতোকাল চোখে পড়েনি। সাংস্কৃতিক অঙ্গনে তার ইতিবাচক