সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অনলাইন ডেস্ক: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি, রাষ্ট্রবিরোধী চুক্তি সম্পাদন, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার থেকে এ অনুসন্ধান শুরু হয়। দুদকের উপপরিচালক সোহানুর রহমানকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালে শহীদুল হক প্রভাব খাটিয়ে সরকারি অর্থের অপচয় করেন এবং রাষ্ট্রের স্বার্থবিরোধী চুক্তি সম্পাদন করেন। এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগও রয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছে।

পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল হক ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশেষ ছুটিতে থেকে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)-এ পরিচালক পদে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রবাসজীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক

বেলকুচিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব শ্রম দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নোবিপ্রবিতে আ.লীগ আমলে চাকরিচ্যুত ৭ শিক্ষক-কর্মকর্তা ফিরলেন স্বপদে

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত দুই শিক্ষক এবং পাঁচ কর্মকর্তা-কর্মচারীর চাকরি ফিরিয়ে দিয়েছে প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট

যশোরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুর এলাকায় চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বাসে থাকা সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হওয়ায়

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাধারণ কিংবা উপনির্বাচনে বলপ্রয়োগ বা জবর-দখলের কারণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করায় সক্ষমতা হারালে ভোটকেন্দ্র কিংবা পুরো নির্বাচনের কার্যক্রম বন্ধ করতে পারবে নির্বাচন

টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্ততিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন,