সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকা-১৯ আসনের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, এনামুর রহমানের নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ৬ কোটি টাকার। এছাড়া এনাম মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেড, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

এছাড়া, গত গত ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে সাভারে সাজ্জাদ হোসেন (২৯) নামে এক ছাত্র নিহতের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের ৩২১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ১৯ আগস্ট সাভার মডেল থানায় মামলাটি করা হয়। নিহতের বাবা মো. আলমগীর বাদী হয়ে এই মামলা করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী ও নওগাঁয়

স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁসের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাইহান মজুমদার

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারিয়েছে ৩১ জন বন্দি

নিজস্ব প্রতিবেদক: ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগের শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। রোববার (০৯ নভেম্বর) বার্তাসংস্থা

রায়গঞ্জে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন

রাজশাহীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, বিস্ফোরক দ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ডাবতলা থেকে টিসি হাট এলাকার মাঝামাঝি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং মশাল জ্বালিয়ে

জনসম্পৃক্ততায় এগিয়ে অ্যাড. সিমকী ইমাম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম অ্যাডভোকেট সিমকী ইমাম খান। তিনি বিএনপির