সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর হয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

সোমবার বিকেল সাড়ে ৪টায় পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচার মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এর আগে বিকেল চারটার দিকে তাকে কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয়। সেখানে শামসুল হক টুকুর জামিন আবেদন করেন তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম।

উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।’

বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার ব্যবসায়ী মির্জা মেহেদি হাসান বাদী হয়ে গত বছরের ১ নভেম্বর পাবনার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন, টুকুর ছেলে সাবেক পৌর মেয়র আসিফ শামস রঞ্জনসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ৬ মে অভিযুক্ত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ অন্যরা ব্যবসায়ী মির্জা মেহেদি হাসানের মার্কেট, জমি দখলসহ চাঁদাবাজি করেছিলেন। এ ছাড়া সরকারের পটপরিবর্তনের পরে গত বছরের ১০ ও ১২ সেপ্টেম্বর টুকুর দোসররা একইভাবে চাঁদাদাবিসহ ওই জমিতে যেতে দেননি। আদালত মামলাটি আমলে নিয়ে বেড়া থানাকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে গত বছরের ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শামসুল হক টুকুর আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম বলেন, এই মামলা শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক কারণে করা হয়েছে। এই ঘটনার সঙ্গে শামসুল হক টুকু জড়িত ছিলেন না। আমরা জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাশিয়ায় বাজা সম্পাদকসহ ৫ সাংবাদিক আটক, গণমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অভিযোগ

অনলাইন ডেস্ক: রাশিয়ায় পুলিশসংক্রান্ত গোপন তথ্য গণমাধ্যমে ফাঁসের অভিযোগে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘বাজা’র সম্পাদকসহ পাঁচ সাংবাদিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) বাজা এক

ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ঠিকানা টিভি ডট প্রেস: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে

বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার মাদকবাহী আরেকটি নৌকা বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নৌকাটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। খবর

সাগর-রুনির বাড়িতে জামায়াত প্রার্থী, চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিদের পুরান ঢাকার ওয়ারী এলাকার বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত মনোনীত ও ১১ দল

সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে।