সাবেক ডিসি আমিনুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও রাজশাহী অঞ্চলের স্কাউটসের সাবেক আঞ্চলিক সম্পাদক আমিনুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের স্টেডিয়াম রোডে তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্কাউট দলের প্রধান উপদেষ্টা মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আমিনুল ইসলাম একজন আদর্শ প্রশাসক ও স্কাউট ছিলেন। তার মতো ব্যক্তিত্বকে আমরা আজও স্মরণ করি। পরে তিনি মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক হেলাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট) এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক দিলীপ গৌর।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. নাজমুল হাসান তালুকদার, ড্যাব সভাপতি ডা. এম এ লতিফ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মরহুম আমিনুল ইসলাম ও বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২২

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই শিশু। আর অন্য দুজন

ইরাকের আল-আসাদ বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

নিজস্ব প্রতিবেদক: ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনি ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে

‘অডিয়াস ঋণ’-এর ভারে আপসের পথে সরকার

নিজস্ব প্রতিবেদক: গত বছরের গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় নেয়া বিপুল বৈদেশিক ঋণের বোঝা ও বিতর্কিত মেগা প্রকল্পগুলো পর্যালোচনায় এখন আপসের পথে হাঁটছে অন্তর্বর্তী

যশোরে আরেক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরে রানা প্রতাপ বৈরাগী নামে এক বরফকল মালিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া