সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত-সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার উপমহাপরিদর্শক ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ তিন পুলিশ সুপার (এসপি)। পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে।

শুক্রবার ও শনিবার ((৭-৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তিনজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো না হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মোল্যা নজরুল ইসলাম ছাড়া বাকি তিনজন হলেন নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত। বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত ২০২৪ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। আর আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটের পুলিশ সুপার থাকাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করেন। একসময় সিটিটিসিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ ছিল।

অন্যদিকে মোল্যা নজরুল ইসলামকে ২০২৩ সালের ৩১ মে জিএমপি থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়। এরপর তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। বদলি হন। সর্বশেষ মোল্যা নজরুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছিল। মোল্যা নজরুল বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।

পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে কর্মরত থাকাকালীন নির্বাচন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগে সমালোচিত হন। এর আগে সিটিটিসির পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ ওঠে। ২৫তম ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালীর পুলিশ সুপার থাকাকালীন নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বলপ্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমালোচিত হন। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয় এবং পরে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল ‘জাতীয় স্টেডিয়াম’ নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ

দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী: অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতা, মনুষ্যত্ব ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের দলটির মনোনীত

গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি: কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি গত ২৫ বছরে একবারের জন্য জয় বাংলা বলিনি। আজ বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শপথ করে গেলাম,

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ উদ্যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) জোনটি পরিদর্শন করেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও তরুণ উদ্যোক্তাদের

রায়গঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বেসরকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টায়