সাবেক এমপি প্রয়াত স্বপনের সিরাজগঞ্জে পূর্ণবাসন এলাকার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা প্রয়াত হাসিবুর রহমান স্বপনের ২টি বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী), রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুর্ণবাসন এলাকায় অবস্থিত দুটি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২০১৩ সালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ণবাসন এলাকায় হাসিবুর রহমান স্বপন দুটি বাড়ি নির্মাণ করেছিলেন। সেই বাড়ি দুটি ভাড়া দেওয়া ছিলো। হাসিবুর রহমান স্বপন ৮০-র দশকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে তৎকালীন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঐক্যমতের সরকার গঠনের ডাক দিলে তিনি তাতে যোগ দিয়ে শিল্প উপ-মন্ত্রীর দায়িত্ব পান। সে সময় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করলে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২১ সালে করোনা ভাইসাসে আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২ সেপ্টেম্বর) ভোররাতে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রয়ারী)। দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হুমায়ুন কবির বলেন, সয়দাবাদের পুর্ণবাসন এলাকায় দুটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বিয়ে করতে এসে বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালা!

অনলাইন ডেস্ক: বিয়ে করতে এসে পাত্রীকে মালা না পরিয়ে, তা পরালেন পাত্রীরই এক বান্ধবীকে। পরে সেই ভুল শুধরাতে গিয়ে একের পর এক ভুল পাত্রের। তাতেই

রায়গঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট

আইএমএফ বৈঠকের আগে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তুতি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে সরকার। আগামী ১৩ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর

আটকে পড়া ৮ হাজার কর্মী প্রথম ধাপে মাল‌য়ে‌শিয়া যাবেন: লুৎফে সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, ‘প্রথম ধা‌পে মাল‌য়ে‌শিয়া যাবেন আট‌কে পড়া ৮ হাজার কর্মী। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো

অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: মঞ্জু মুন্সি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন