সাবেক এমপি চয়ন ইসলাম স্ত্রী সহ কারাগারে 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুর ও বিষ্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহজাদপুর থানা পুলিশ তাদের শাহজাদপুর আমলী আদালতে হাজির করে ওই আদালতের সিএসআই মো: আশরাফ আলীর কাছে হস্তান্তর করেন। এরপর সিএসআই মো: আশরাফ আলী তাদের এ আদালতের জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট গোলাম রব্বানির আদালতে হাজির করলে এ আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট গোলাম রব্বানি তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গত রবিবার রাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন। এরপর সোমবার রাতে তাদের শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। রাতেই তাদের শাহজাদপুর থানা নিয়ে আসা হয়। এরপর এদিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শাহজাদপুর চৌকি আদালতের সিএসআই মো: আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ২০১৮ সালে নির্বাচনকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়। ওই মামলায় সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়ে তাদের এদিন সকালে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাবেক এমপি চয়ন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের অধিবাসি প্রফেসর ড. মাজাহারুল ইসলামের ছেলে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির

সিরাজগঞ্জে বাস–রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক গুরুতর

সরকারের অঢেল টাকায় তৈরী হচ্ছে আসিফ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: অতি সম্প্রতি আলোচনায় এসেছে যে, প্রায় ৯ হাজার তরুণ-তরুণীকে ‘আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’এর আওতায় আনতে চাচ্ছে সরকার। কেউ কেউ বলছেন প্রশিক্ষণটির পৃষ্ঠপোষকতা করছেন যুব

দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বুধবারের এই হামলায় বিমানবন্দরের কাছে ইরানের ছোড়া

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। এখনো হামলকারীকে আটক করা যায়নি।

ইতালির লাম্পেদুসায় নৌকাডুবি, শিশুসহ নিহত অন্তত ২২ অভিবাসী

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরে ইতালির লাম্পেদুসা উপকূলে নৌকা ডুবিতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নবজাতকও রয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৬০ জনকে