সাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমোতি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)‌, আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলামকে বৃহস্পতিবার সকাল ১১টারদিকে শাহজাদপুর চৌকি আদালতের হাজির করে ১০দিনের রিমান্ড চাওয়া হয়। শাহজাদপুর চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট গোলাম রব্বানি তা নামঞ্জুর করে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমোতি প্রদান করেন। শাহজাদপুর চৌকি আদালতের সিএসআই মো: আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)। আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য শাহজাদপুর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।’ আদালত তা নামঞ্জুর করে তাকে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমোতি প্রদান করেন।

গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) রাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গ্রেপ্তার করেন। এরপর গত ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুর ও বিষ্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

শাহজাদপুর থানা পুলিশ গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের শাহজাদপুর আমলী আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এমপি চয়ন ইসলামের ১০দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন রিমান্ড শুনানি না করে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী এদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমোতি প্রদান করেন। তিনি আরও বলেন, ২০১৮ সালে নির্বাচনকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করা হয়। এদিন রিমান্ড শুনানি শেষে বিচারক এ আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাবেক এমপি চয়ন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের অধিবাসি প্রফেসর ড. মাজহারুল ইসলামের ছেলে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হতে পারে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র

যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের

এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ভারতে বিএসএফ সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এবার বর্ণবিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারালেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যের সন্তান। তাকে চীনা আখ্যা দিয়ে ছুরিকাঘাত করে খুন করা হয়। সংবাদমাধ্যমের

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা

শিয়ালকোলে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের বহুতী এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে আপন মামা শশুরের

ইফতার মাহফিল ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে ইফতার মাহফিলের অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত গানিউল ইসলাম নামে এক বিএনপি নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে