সাবেক এমপি আব্দুল মমিন মন্ডলের সম্পদের খোঁজে দুদক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুর্নীতি দমন কমিশন পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল ও তার পিএস চৌহালী থানা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। যা নিয়ে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করছে তারা।

আব্দুল মমিন মন্ডল ২০১৮ সালে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্ভুদ্ধ করার জন্য খতিবদের প্রতি আজহারির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক

মাদক সেবন ও জুয়া খেলতে বাঁধা দেওয়ায় প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক সেবন ও জুয়া খেলায় বাঁধা দেওয়ার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামে মঙ্গলবার (৭ডিসেম্বর)। রাত ৮টার দিকে প্রবাস ফেরত আজিম

নোয়াখালীতে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের

ইসলামী ব্যাংকে ওএসডি ৪ হাজার ৯৫৩ জন, ছাঁটাই ২০০ কর্মী

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই চাকরিতে আসা কর্মীদের যোগ্যতা যাচাই পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত

মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল