সাপ্তাহিক ও ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সাপ্তাহিক বন্ধ ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা গেছে বিষয়টি।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে গত ২০ জানুয়ারি তথ্য সংগ্রহ শুরু হয়েছে, যা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে।

সংস্থাটির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে তথ্য সংগ্রহ গত ২০ জানুয়ারি শুরু হয়েছে, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবং নিবন্ধন কার্যক্রম আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা/কর্মচারীসহ (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সরকারি পরিবহন পুলের গাড়িচালকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা বা কর্মচারীসহ (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সরকারি পরিবহন পুলের গাড়িচালকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

একই সঙ্গে নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরের সংশ্লিষ্ট দেহরক্ষী, গানম্যান, পুলিশ এবং আনসারদেরও ওই সময়ে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।

এসংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে এনআইডি মহাপরিচালক, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ-৪ আসনে প্রার্থীদের হলফনামা: সম্পদ, আয়-ব্যয় ও মামলার তথ্য প্রকাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণে তাদের সম্পদ, আয়-ব্যয় এবং মামলার বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। নির্বাচনে অংশ নেওয়া

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা

আদানির কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং সাড়ে ৪০০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক: গত ৮ এপ্রিল আদানির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত

আল্লামা সাঈদী’ দাওয়াতি জীবনের অনুপ্রেরণার বাতিঘর: বাঁশখালীতে আলোচনা সভায় বক্তারা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীলককূপ ইউনিয়ন শাখার উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহি.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে গেলেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল সোয়া ৯টার দিকে তিনি নিজ জন্মভূমিতে পৌঁছান। প্রধান

বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক: ঈদ ঘিরে বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির