সাদপন্থী নেতা সফিউল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপু‌রের টঙ্গী‌তে বিশ্ব ইজ‌তেমা ময়দানে সংঘ‌র্ষের মামলায় মাওলানা সাদ কান্দলভীপন্থী নেতা মুফতি শফিউল্লাহ মক্কীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ ডি‌সেম্বর ইজ‌তেমা ময়দান দখল‌কে কেন্দ্র ক‌রে মাওলানা যোবা‌য়ের পন্থী‌দের সঙ্গে সংঘ‌র্ষের ওই ঘটনায় দায়ের করা মামলায় শরীয়তপুর থেকে শ‌নিবার রা‌তে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শফিউল্লাহ শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাঁকে রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই)। আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম সফিউল্লাহকে গ্রেপ্তার করে টঙ্গীতে আ‌নেন।

মামলার বাদীপক্ষ যোবা‌য়ের অনুসারী (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহকে গ্রেপ্তার করে শরীয়তপুর থেকে টঙ্গী আনা হ‌য়ে‌ছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)। ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শফিউল্লাহকে শরিয়তপুর থে‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় এক‌টি হত্যা মামলা ক‌রেন মাওলানা যোবা‌য়ের অনুসারীরা। শ‌নিবার রা‌তে এই মামলার আসামি শফিউল্লাহ মক্কী গ্রেপ্তার করেছে পুলিশ।

টঙ্গীর ইজতেমা মাঠে এই দুই গ্রুপের সংঘ‌র্ষে চারজন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) পক্ষ থেকে সাদপন্থী ২৯ জনকে শনাক্ত ও শতশত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। এর আগে আসামি মুয়াজ বিন নূর ও আসামি জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থীদের মাজার জিয়ারত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীরা তাড়াশ উপজেলার হযরত হাজী খাজা শাহ্ শরীফ জিন্দানী (রহ:) এর মাজার জিয়ারত করেছেন। শুক্রবার

আ. লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীকে সরাসরি জানিয়েছেন—আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কোনো নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে

রাশিয়ার স্বীকৃতি: প্রথমবার তালেবান সরকারকে আন্তর্জাতিক বৈধতা

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতিতে বড় এক মোড় নিয়েছে আফগানিস্তান। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান শাসিত আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ জুলাই) আল

কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি সরাল বিএসএফ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন