সাত বছর পর বিএনপির বর্ধিত সভা চলছে, বক্তব্য রাখবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সাত বছর পর বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বর্ধিত সভা করেছিল দলটি। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ বর্ধিত সভা হবে। সভায় বক্তব্য রাখবে তৃণমূল, তা শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেবেন নতুন বার্তাও। এ ছাড়া দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও বক্তব্য রাখবেন এ সভায়।

বর্ধিত সভা উপলক্ষে কাজ করছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি এবং ছয়টি উপকমিটি। সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সহ সকল মহানগর, জেলা, থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবসহ প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন।

র্বাচনকে সামনে রেখে আয়োজিত হতে যাওয়া বিএনপির এ বর্ধিত সভাকে ‘খুবই সময়োপযোগী’ বলে মনে করেন দলটির সিনিয়র নেতারাও। দলটির নীতিনির্ধারকদের সূত্রে জানা যাচ্ছে, এবারের সভায় গুরুত্ব পাবে মূলত চারটি ইস্যু। এগুলো হলো: ৫ আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা।

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, বর্ধিত সভার মধ্য দিয়ে মূলত নির্বাচনমুখী কার্যক্রম শুরু করতে যাচ্ছে দলটি। নির্দেশনা থাকবে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পর থেকেই সর্বস্তরে নির্বাচনকেন্দ্রীক তৎপরতা শুরু করার। স্থানীয় নয় বরং জাতীয় নির্বাচনকে মুখ্য করেই আগাতে চায় দলটি, সে বিষয়ে দেয়া হবে স্পষ্ট নির্দেশনা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। বিএনপি ডিসেম্বরের ভোট ধরেই সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।’

বিএনপির নেতারা বলছেন, নির্বাচন ও সংস্কার প্রশ্নে তারা অন্তর্বর্তী সরকারের কথা মেনে নিয়েই তাদের পরিকল্পনা দেশবাসীর কাছে তুলে ধরছেন। এরমধ্যে জরুরি ও মৌলিক সংস্কারগুলো শেষ করে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় করে নেয়াই অগ্রাধিকার দিচ্ছেন। প্রধান উপদেষ্টার দেয়া কথা অনুযায়ী যা ডিসেম্বরেই সম্ভব। নির্বাচন শেষে নতুন নির্বাচিত সরকার এসে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বাকি সংস্কারগুলো সম্পন্ন করবে।

বর্ধিত সভার বিষয়বস্তু নিয়ে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল জানান, দলের সর্বোচ্চ পর্যায় থেকে মতামতগুলো তৃণমূলের নেতাকর্মীদের জানিয়ে দেয়া হবে। চলমান দেশীয় এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র পর্যবেক্ষণ করে কর্মপরিকল্পনা নির্ধারণ করাই হলো এই বর্ধিত সভার মূল প্রতিপাদ্য বিষয়।

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, বর্ধিত সভায় সাংগঠনিক দক্ষতাকে আমরা প্রাধান্য দিচ্ছি। সেই সাথে একটি স্লোগানকে প্রাধান্য দিচ্ছি ‘ সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাস চালককে অন্যায়ভাবে মারপিটের অভিযোগ উঠেছে শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান ও তার ছেলের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাস যাতায়াতকে কেন্দ্র করে বাস চালক রিপনকে ক্ষমতার প্রভাব খাটিতে জোড়পুর্বক বাড়ি থেকে তুলে এনে গণপিটুনী দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক

ঘুষচুক্তির নথি প্রধানমন্ত্রীর হাতে, তবু রক্ষা পান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর অভিযোগের মুখে পড়েছিলেন আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ। একটি বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে

পশ্চিম তীরে দুই বছরে নিহত সহস্রাধিক ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: গাজায় ভয়াবহ আগ্রাসনের আড়ালে অধিকৃত পশ্চিম তীরে চলমান দমন-পীড়নে গত দুই বছরে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের

ভারত ও আ.লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

নির্বাচনে অংশ নেবেনা কৃষক শ্রমিক জনতালীগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছ বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতালীগ। শনিবার (২৭ ডিসম্বর)

গণতান্ত্রিক ছাত্র সংসদের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে: ছাত্রদল সভাপতি

ডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক ছাত্র সংসদকে জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন উল্লেখ করে এই দুইটি সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল