সাতক্ষীরা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি)। রাত সাড়ে নয়টার দিকে শহরের বাইপাস সড়কের বকচারা মোড়ের ইসমাইল মিষ্টি হাউজ থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর রহমান হত্যা মামলার (মামলা নম্বর: ৫০/৯/২০২৪) অভিযুক্ত হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে, শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলার অন্যান্য তথ্য পরে জানানো হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সামনে ১০ নম্বর মহাবিপদ সংকেত: সাংবাদিক ইলিয়াস

ঠিকানা টিভি ডট প্রেস: অনলাইন এক্টিভিটিস ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দেশবাসীকে সতর্ক করে আজ একটি স্ট্যাটাস দিয়েছে, তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা

হাদি চত্বর থেকে পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে।

ইসরায়েলের বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক: ইরানের নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হেনেছে। এতে তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৭ জুন। তবে সোমবার (১৮ আগস্ট)

এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র

ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)