সাতক্ষীরায় ১০০ টাকায় মিলছে গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় স্বল্পমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে মাত্র ১০০ টাকার গরুর মাংসও কেনার সুযোগ রাখা হয়েছে। এ উদ্যোগে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (১ মার্চ) শহরের সংগীতা মোড়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

জানা গেছে, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ৬৫০ টাকা কেজি গরুর মাংস, ৭০ টাকা লিটার দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে মাত্র ১০০ টাকার গরুর মাংসও কেনার সুযোগ রাখা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক সেনাপ্রধানকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে গিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। বুধবার (১৯

গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক: গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তাসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরাইল। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে

হবিগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর পলাতক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় নিজ ঘর থেকে আলম বেগম (৩০)

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে কারাবন্দি বাবার মৃত্যুর পর এক ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের