সাতক্ষীরায় হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়ায় সেনাবাহিনীর টহল দলের সদস্যের মারধরে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।,

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাকবাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে হেলমেট ছাড়াই তিন বন্ধু কাকবাশিয়া বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তারা। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করেন এবং ইসমাইল হোসেনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেনাসদস্যরা সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা দাবি করেন।

আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘মৌখিকভাবে এ ধরনের একটি অভিযোগের কথা তিনি শুনেছেন। তবে ঠিক কী কারণে বা কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

এ বিষয়ে সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। তা ছাড়া এখন আমি ক্যাম্পের বাইরে আছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড

ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার গদখালীতে ফুল কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। এ ঘটনায় ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রবিবার

ভোটকেন্দ্রের খসড়া তালিকা কবে প্রকাশ হবে, জানাল ইসি

অনলাইন ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ খসড়া তালিকার ওপর দাবি

কাজিপুরে ভূমি মেলা উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ভূমি মেলা দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এই

মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।’ জানা

অভাবের চাপ, দত্তকে দেওয়ার সিদ্ধান্ত নয় দিনের নবজাতককে

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বাচোর গ্রামের এক অসহায় সনাতনী দম্পতি তাদের নয় দিন বয়সী কন্যাসন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বসবাসের উপযুক্ত ঘর নেই, নেই