সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিতে ১৫ জেলার সাংবাদিকদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন দেশের ১৫ জেলার সাংবাদিকরা। দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার মো. ইসরাফিল, গোপালগঞ্জের মারিয়া আক্তার, মুন্সিগঞ্জের ফৌজি হাসান খান রিকু, শরীয়তপুরের শাহজাদী সুলতানা, পিরোজপুরের নুরুল হুদা বাবু, সিরাজগঞ্জের আব্দুল্লাহ মাহমুদ, বরিশালের সুমন তালুকদার, যশোরের সেলিম হাসান, নড়াইলের সৈয়দ খাইরুল আলম, খুলনার ইফফাত সানিয়া ন্যান্সি, বাগেরহাটের মো. কামরুজ্জামান, কুমিল্লার আরমান হোসেন রাজীব, মাগুরার শামীম আহমেদ এবং মাদারীপুরের ফেরদৌস হাসান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সাতক্ষীরার একটি উপজেলা পরিষদের নির্মাণ প্রকল্পে দুর্নীতি বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে রোকনুজ্জামান টিপুকে মারধর ও লাঞ্ছিত করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার পর সারাদেশে সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার বিএমএসএফ’র পক্ষ থেকে তথ্য কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে ২৪ ঘণ্টার মধ্যে টিপুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এরপর জনতার বাজার এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে

আবারও ই-কমার্স প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: এবার ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা তুলে নেওয়ার পাঁয়তারা করছে প্রতারণার দায়ে অভিযুক্ত ই-কমার্স কোম্পানিগুলো।

এসি ব্যবস্থাপনা প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গণপূর্তের ৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং বা এইচভিএসি সিস্টেম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে গণপূর্ত অধিদপ্তরের আটজন কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ট্রেনিং

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা

সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তফশিল ঘোষণার

রায়গঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বেসরকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টায়