সাগর থেকে ৪০ জেলেসহ পাঁচ ট্রলার নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের পূর্ব সাগর এলাকা থেকে জেলেসহ মাছ ধরার পাঁচটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাগরে মাছ ধরার সময় সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী এলাকা থেকে প্রায় ৪০ জন জেলেসহ ট্রলারগুলো অপহৃত হয়।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘সাগরে মাছ ধরার সময় ৫টি ট্রলারসহ জেলেদের মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে শুনেছি। এ ঘটনায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’

একজন স্থানীয় জেলে জানান, সেন্টমার্টিনের পূর্বে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার জলসীমা থেকে একটি স্পিডবোট এসে জেলেদের ধাওয়া করে। পরে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে পাঁচটি ট্রলার ধরে নিয়ে যায়। এসব ট্রলারে প্রায় ৪০ জন জেলে ছিলেন বলে জানা যায়।

টেকনাফ খাইয়ুক খালী নৌ ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘সাগরে মাছ শিকারের সময় জেলেসহ পাঁচটি ট্রলার ধরে নিয়ে গেছে। এর মধ্যে টেকনাফ ঘাটের তিনটি এবং শাহপরীর দ্বীপ ঘাটের দুটি ট্রলার রয়েছে। তবে এসব ট্রলারের মালিকদের এখনো শনাক্ত করা যায়নি।’

এর আগে গত ২৩ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নয়টি ট্রলারসহ ৬৪ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। জেলেদের নিরাপদে ফেরাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছে ট্রলার মালিক সমিতি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘সেন্টমার্টিন সাগর থেকে ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। এ নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এদিকে ট্রলার মালিক সমিতি ও বিজিবি সূত্রে জানা যায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির সহায়তায় প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও বাকি জেলেরা এখনো তাদের হেফাজতে রয়েছে। সাম্প্রতিক কয়েকদিনেই আরও ৬৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীটি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের

গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় পায়েল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২

বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে

অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: মঞ্জু মুন্সি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার

সিরাজগঞ্জ যুবদল নেতার বিরুদ্ধে লুটের অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মান্না সিকদারের বিরুদ্ধে যমুনা নদীর বাল্কহেডে হামলা চালিয়ে ভাঙচুর ও দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ

টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা