সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (২৫ জুন) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির প্রার্থী চূড়ান্তের পথে, যেকোনো সময় আসছে ‘গ্রিন সিগন্যাল’

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অক্টোবরের মধ্যভাগেই আসনভিত্তিক প্রার্থীদের

বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ঈদের ছুটি শুরুর আগের দিন চট্টগ্রাম নগরীতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করে মালিক পালিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজধানীতে ভোরে আবারও ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনটে এ কম্পন অনুভূত

বেসরকারি খাত বিপর্যস্ত, ঋণনির্ভর বাজেটে আশার আলো নেই

সরকারি অর্থনৈতিক নীতি ঋণকেন্দ্রিক, ব্যবসায়ীদের হয়রানি ও শিল্পবিনাশে থমকে যাচ্ছে প্রবৃদ্ধি স্টাফ রিপোর্টার: গত প্রায় ১০ মাসে বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণে ঋণই হয়ে উঠেছে প্রধান অবলম্বন।

৪০০ কোটি টাকা কমিশন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ নতুন দলের নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। স্ট্যাটাসে

মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে নির্বাচনের দিন কেন্দ্র দখল এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যাবস্থা