সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে: শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যার অভিযোগ তুলেছেন তার মেজ ছেলে শামীম বিন সাঈদী। বুধবার (১ জানুয়ারি) চট্টগ্রামের মিরসরাইয়ে এক ওয়াজ মাহফিলে তিনি এ দাবি করেন।’

ওই মাহফিলে শামীম বিন সাঈদী বলেন, ‘জেলখানা থেকে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হার্ট অ্যাটাকের কথা বলে। কিন্তু হার্ট অ্যাটাকের রোগী কি হুইল চেয়ারে চলাফেরা করে, নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? এটি সন্দেহজনক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।’

তিনি বলেন, ‘১৩ বছর নয়, ২৬ বছর নয়, ৩০ বছর বন্দি রাখলেও আল্লামা সাঈদী কখনো মাথা নত করেননি। তার মৃত্যু স্বাভাবিক ছিল না। তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে।’

শামীম বিন সাঈদী আরও বলেন, ‘তিনি (দেলাওয়ার হোসাইন সাঈদী) যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। কেউ একজন জিজ্ঞেস করেছেন-আপনার কি কষ্ট হচ্ছে? কেমন আছেন? তিনি সাথে সাথে বললেন- আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনারা দেখছেন না ভিডিওতে? ওই যে হাসি দেখছেন, এটা কি শুধু হাসি! এটা শুধু হাসি না; ওই হাসির মাঝে প্রতিবাদ আছে।’

৫ মে শাপলা চত্বরে আলেমদের হত্যার প্রসঙ্গ টেনে শামীম বলেন, ‘শাপলা চত্বরে আলেমদের নিয়ে লাইট বন্ধ করে পাখির মতো গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল। আলেমদের রক্ত বৃথা যাবে না। ইসলামের পতাকা এই বাংলার মাটিতে উড্ডীন হবে, ইনশাআল্লাহ।’

এসময় প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন ইসলাহুল উম্মাহ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আবু হানীফ নেছারী।

আরও উপস্থিত ছিলেন, সোবহানিয়া জামেয়া-ই-নাছেরীয়া ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত মাহফিল বাংলাদেশ মাজলিসুল মুফাসিরীনের সহ-সভাপতি ও সোবহানীয়া কমপ্লেক্সে, মিরসরাইয়ের পীর সাহেব (শাহ আল্লামা) আবদুল মোমেন নাছেরীর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এস.এইচ এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল আলীম, ধর্মীয় আলোচক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো: রোকন উদ-দ্দৌলা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের খতিব প্রফেসর ড. মো: সফিউদ্দিন মাদানী।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় দেলাওয়ার হোসাইন সাঈদীকে। দীর্ঘদিন কারাগারে থেকে ২০২৩ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। হৃদ্‌রোগে আক্রান্ত ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনাকে “চরম পীড়াদায়ক ও অনভিপ্রেত” বলে মন্তব্য করেছেন

এবার বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ

অনলাইন ডেস্ক: সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের

নিয়োগে সুপারিশ, নাহিদ-নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ

নিজস্ব প্রতিবেদক: নিয়োগে সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমকে নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান

দাঁড়িপাল্লার সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী–পুরুষের জামায়াত যোগদান

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী, পুরুষ ও যুবক দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।, নির্বাচনি জনসভা শেষে