সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক: সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।’

‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’-এর এক বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে চ্যানেলটিতে হস্তক্ষেপ করেছে তেলআবিব। বেশ কিছুক্ষণ নিয়মিত অনুষ্ঠানের বদলে প্রচার করা হয় ইরানিদের পুরোনো বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও।

রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানায়, স্যাটেলাইট ট্রান্সমিশনে বিভ্রাট, অপ্রাসঙ্গিক বার্তা বা ভিডিও দেখা গেলে বুঝতে হবে এটা শত্রুপক্ষের আগ্রাসন।

এর আগে, লাইভ সংবাদ প্রচারকালে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয় টেলিভিশন ভবন। সেইসাথে, গত মঙ্গলবার সাইবার হামলার শিকার হয় ইরানের সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় ব্যাংক সেপাহ এবং বেসরকারি পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইট।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাগরিক শোকসভায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এ

সবচেয়ে বেশি রাজাকার আ.লীগে, দ্বিতীয়তে বিএনপি’: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বিগত সরকারের তৈরি করা রাজাকারের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল জামায়াতে ইসলামী, যেখানে মোট ৩৬ জনের

সীমান্তে হাতবোমা নিক্ষেপ; বিএসএফের ভুল স্বীকার

প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশের আম গাছ কেটে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বংশালে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে

সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাড়ি নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিষয়টি তদন্তের জন্য সিরাজগঞ্জ ডিবি

রাজনীতির নিয়ন্ত্রণ দুই পরিবারে থাকবে এটা হতে পারে না

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকবে–এটি হতে পারে না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রুপা হক। তিনি বলেছেন,